পাকিস্তান, চীন, রাশিয়ার দূতের সঙ্গে আফগান প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
অনলাইন নিউজ পোর্টাল
•
22 সেপ্টেম্বর 2021, 07:12 সকাল
•
466 বার পঠিত
আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ কাবুলে পাকিস্তান, চীন ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে তালেবান মুখপাত্র আহমদুল্লাহ মুত্তাকি মঙ্গলবার তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে এক টুইট বার্তায় জানিয়েছেন। বিস্তারিত না জানিয়ে মুখপাত্র সেই বৈঠকের ছবি পোস্ট করেছেন যেখানে আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের বিশেষ দূত মুহাম্মদ সাদিকও উপস্থিত ছিলেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার উদ্ধৃতি দিয়ে টিএএএস বার্তা সংস্থার জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের জন্য রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি জমির কাবুলভ তালিবান (রাশিয়াতে নিষিদ্ধ) আন্দোলনের নিযুক্ত আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দের সাথে সাক্ষাৎ করেছেন।