পাহাড় কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা
মোহাম্মদ খাইরুল আমিন
•
07 সেপ্টেম্বর 2022, 08:37 সকাল
•
248 বার পঠিত
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীতে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদফতর।
বায়েজিদ বোস্তামী থানায় গত মঙ্গলবার মামলাটি করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন।
অভিযুক্তরা হলেন- মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব, মোস্তাক আহমেদ, মো. আজিজুল হক, আবদুল মান্নান, আবদুল মাবুদ, মো. ইমরান হোসেন, আনছার উল্লাহ, রোকেয়া বেগম, সিপতাহুল জান্নাত, কামরুন নাহার ও দেলোয়ার হোসেন।
এদিকে ,পরিবেশ অধিদফতরের পরিচালক (মেট্রো) হিল্লোল বিশ্বাস বলেন, পাহাড় কাটার জন্য কোনো অনুমতি নেননি অভিযুক্তরা। নির্বিচারে পাহাড় কাটার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন হয়েছে। এ বিষয়ে শুনানির জন্য নোটিশ দেওয়া হলেও তারা উপস্থিত হননি। পরে তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে।