শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পাহাড় দখলের অপকর্মে জড়িত এসআই সাইফুল

অনলাইন নিউজ পোর্টাল • 02 জানুয়ারী 2021, 10:35 দুপুর • 232 বার পঠিত
পাহাড় দখলের অপকর্মে জড়িত এসআই সাইফুল

সীতাকুণ্ড থানার সেই বিতর্কিত এসআই সাইফুল আলমের বিরুদ্ধে সরকারি পাহাড় কেটে বসতি নির্মাণসহ নানা অভিযোগ রয়েছে। সর্বশেষ ২৪ ডিসেম্বর এক ব্যবসায়ীর কাছ থেকে গাড়ি কেনার ২ লাখ ৮০ হাজার টাকা লুটের ঘটনায় বর্তমানে সে কারাগারে।

কুমিল্লা জেলার বুড়িচং রাজাপুর ইউনিয়নের খোরশেদ আলমের ছেলে এসআই সাইফুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে।

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা আবু জাফরের সীতাকুণ্ড থানায় দায়ের করা লুটের মামলায় এসআই সাইফুল আলম ছাড়াও ওই থানার ওসির বডিগার্ড চাঁদপুর জেলার বাভ্রন শাখুয়া এলাকার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে কনস্টেবল সাইফুল ইসলাম এবং সীতাকুণ্ড এলাকার বাসিন্দা সোর্স রিপন, হারুন এবং গাড়িচালক রাজুকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেফতার হয়েছেন এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলাম।