শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পাগলা কুকুরের কামড়ে ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক আহত

মোহাম্মদ খাইরুল আমিন • 19 সেপ্টেম্বর 2022, 09:26 সকাল • 352 বার পঠিত
পাগলা কুকুরের কামড়ে ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক আহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও আশুগঞ্জে পৃথক দুই জায়গায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৩০ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গত রোববার বিকেলে নবীনগরের বড়াইল ও আশুগঞ্জের লালপুর, শরিফপুর ও দক্ষিণ তারুয়ার কয়েকটি এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

এদিকে ,ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর হক বলেন, হাসপাতালে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের  প্রাথমিক চিকিৎসা দিয়েছি। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি রেখেছি। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন সাপ্লাই আছে।