পা কেটে যাওয়ায় হাসপাতালে মাশরাফী, লাগল ২৭ সেলাই
মোহাম্মদ খাইরুল আমিন
•
07 মে 2022, 06:27 বিকাল
•
363 বার পঠিত
কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সরকার দলীয় সাংসদ মাশরাফী বিন মোর্তজা। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার নিজ বাসায় কাচের টেবিলের সঙ্গে অসাবধানতাবশত ধাক্কা লাগে মাশরাফীর। টেবিলে ধাক্কা লাগলে তার পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে পা অনেকখানি কেটে যায়।
জানা গেছে, এই দুর্ঘটনার পর মাশরাফীকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তার পায়ে ২৭টি সেলাই লেগেছে। বর্তমানে হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন তিনি।