শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

অযুর পর কান পরিষ্কার করে পুঁজ বের হলে তাহলে কি অযু ভেঙ্গে যাবে?

মোহাম্মদ খাইরুল আমিন • 16 নভেম্বর 2022, 11:20 দুপুর • 5,323 বার পঠিত
অযুর পর  কান পরিষ্কার করে পুঁজ বের হলে তাহলে কি অযু ভেঙ্গে যাবে?

১৩২৮: প্রশ্ন
জনৈক ব্যক্তির কান থেকে পুঁজ বের হয়। সে যদি নামাযের পূর্বে অযুর পর আবার তুলা দিয়ে কান পরিষ্কার করে তাহলে কি তার অযু ভেঙ্গে যাবে?

উত্তর:
যদি এ পরিমাণ পানি ও পুঁজ বের করা হয়, যা গড়িয়ে পড়ার মত তাহলে এর দ্বারা অযু নষ্ট হয়ে যাবে। আর যদি গড়িয়ে পড়া পরিমাণ না হয় তবে অযু নষ্ট হবে না।

-ফাতাওয়া হিন্দিয়া ১/১০৬, শরহুল মুনিয়া ৩৪৯, আদ্দুররুল মুখতার ১/১৩৫