শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অভিবাসীদের নৌকা ডুবিয়ে দিচ্ছে গ্রিসের কোস্ট গার্ড, উদ্ধারে তুরস্ক

অনলাইন নিউজ পোর্টাল • 06 ডিসেম্বর 2020, 09:18 রাত • 209 বার পঠিত
অভিবাসীদের নৌকা ডুবিয়ে দিচ্ছে গ্রিসের কোস্ট গার্ড, উদ্ধারে তুরস্ক

ইউরোপে অবৈধ উপায়ে প্রবেশ করতে যাওয়া অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে গ্রিসের কোস্ট গার্ড বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত পেরিয়ে অভিবাসীরা যেন ঢুকতে না পারে, তাই এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার প্রকাশিত এক ভিডিও ফুটেজে এমনটিই দেখা যায়।

ভিডিওতে আরো দেখা যায়, তুর্কি কোস্ট গার্ড ভাসমান অভিবাসীদের উদ্ধার করছে। এসময় গ্রিস কোস্ট গার্ডকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করতে অনুরোধ করছে তুর্কি কোস্ট গার্ড।

এই ভিডিওর পর ইজিয়ান সাগরে অভিবাসীদের পুশব্যাকের অভিযোগ আবারো প্রমাণিত হলো। এতে অভিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সির (ফ্রন্টেক্স) ভূমিকার ব্যাপারে প্রশ্ন ওঠায় সংস্থাটির উপর চাপ বাড়ল।

ভিডিওতে দেখা যায়, সঙ্গে শিশু থাকা সত্ত্বেও ইজিয়ান সাগরে ঐ নৌকাগুলোর অভিবাসীদের সাথে অমানবিক আচরণ করছে গ্রিস কোস্ট গার্ডের সদস্যরা। তারা বিপজ্জনকভাবে নৌকাগুলোকে তুরস্কের পানিসীমায় ঢোকানোর চেষ্টা করছিল। তাদের অমানবিক কর্মকাণ্ডে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়। কোস্ট গার্ডরা ডিঙিগুলোতে তীক্ষ লোহার ডান্ডা দিয়ে ফুটো করা দেয়। তারা অভিবাসীদের ভয় দেখাতে ডিঙির আশপাশে গুলিও ছোঁড়ে।