শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অতিরিক্ত গরমে ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 28 এপ্রিল 2023, 05:51 বিকাল • 360 বার পঠিত
অতিরিক্ত গরমে ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত

গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত গরমের কারণে রেললাইন বেঁকে মালবাহী ট্রেনের ৭টি বগির চাকা লাইনচ্যুত ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কৃর্তপক্ষ।

এদিকে ঘটনার ২৪ ঘন্টা সময় পার হলেও উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে। কখন উদ্ধার কাজ শেষ হবে বলা যাচ্ছে না। গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে জমা দিতে বলা হয়েছে। 
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন ৬০১ ঢাকা যাওয়ার পথে শহরতলীর দারিয়াপুর নামকস্থানে ৭টি বগি লাইনচ্যুত হয়। অত্যধিক গরমে রেলের লাইন বেকে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় রেল লাইনের ক্ষতি হওয়াসহ প্রায় ৫০০ মিটার রেললাইনের স্লিপার ভেঙে গেছে। বর্তমানে ঢাকামূখী আপলাইনে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।