অতি তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবে আফগান ছাত্রীরা
অনলাইন নিউজ পোর্টাল
•
04 নভেম্বর 2021, 10:44 দুপুর
•
270 বার পঠিত
আফগানিস্তানের সকল ছাত্রীদের জন্য খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান বলে ঘোষণা করেছে দেশটির অন্তর্বর্তী তালেবান সরকার। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বিদেশি কর্মসূচি ও সাহায্য বিভাগের পরিচালক ওয়াহিদুল্লাহ হাশেমি এ খবর জানিয়ে বলেছেন, মেয়েদের স্কুলে যাওয়ার ব্যাপারে শিগগিরই কিছু ভালো খবর ঘোষণা করা হবে।
তিনি বলেন, তালেবান নারীশিক্ষার বিপক্ষে নয় তবে তাদেরকে সর্বোত্তম উপায়ে কীভাবে স্কুলে আসতে দেওয়া যায় তা নিয়ে কাজ করছে সরকার। আফগানিস্তানের কোনো শিক্ষিকাকে বরখাস্ত করা হয়নি বলেও জানান তালেবান শিক্ষা মন্ত্রণালয়ের এই পদস্থ কর্মকর্তা।