শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অতি শীঘ্রই পাঁচ দেশের বিশেষ ফ্লাইট চালু হতে যাচ্ছে

অনলাইন নিউজ পোর্টাল • 14 এপ্রিল 2021, 02:25 দুপুর • 268 বার পঠিত
অতি শীঘ্রই পাঁচ দেশের বিশেষ ফ্লাইট চালু হতে যাচ্ছে

এবার লাঘব হতে যাচ্ছে বিদেশগামী কর্মীদের উৎকণ্ঠা। তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য অতি দ্রুত পাঁচ দেশে বিশেষ ফ্লাইট চালুর ব্যবস্থা করছে সরকার।

এ দেশগুলো হলো- সৌদি আরব, ইউএই, ওমান, কাতার ও সিঙ্গাপুর। বিদেশগামী কর্মীদের গন্তব্য দেশে যাওয়ার বিষয়ে বুধবার  লকডাউনকালীন সময়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ও বিমানের এমডিসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।