শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় অন্তরাজ্য সীমানা বন্ধ করে দিয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুলাই 2020, 08:09 রাত • 290 বার পঠিত
অস্ট্রেলিয়ায় অন্তরাজ্য সীমানা বন্ধ করে দিয়েছে

অস্ট্রেলিয়ায় মহামারি করোনাভাইরাসের সংক্রমণ হার বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই বাড়ছে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশের ভেতর প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ কমাতে তাই শত বছরের রেকর্ড ভেঙে অন্তরাজ্য সীমানা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।

সম্প্রতি ভিক্টোরিয়ার সঙ্গে সাউথ ওয়েলসে’র সীমানা বন্ধ করা হয়েছে। এর আগে ১৯১৯ সালে স্প্যানিশ ফ্লুর সময় একবার ওই সীমানা সিল করা হয়েছিল। ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে গত কয়েক সপ্তাহ ধরে বৃদ্ধি পেতে শুরু করেছে করোনার সংক্রমণ। এ কারণেই সেখানে চলাচল নিয়ন্ত্রণ করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে এক দিনেই ১২৭ জন নতুন আক্রান্ত হয়েছে। এছাড়া দু সপ্তাহ পর ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে। অস্ট্রেলিয়ার প্রধাসনমন্ত্রী স্কট মরিসন জানান, মঙ্গলবার রাত ১১ টা ৫৯ মিনিটে এই সীমান্ত সিল করা হবে।

আন্তর্জাতিক জরিপসংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত মোট ৮ হাজার ৫৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০৬ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৪২০।