অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাস প্রায় শূন্যের কোঠায়
অনলাইন নিউজ পোর্টাল
•
12 জুন 2020, 09:53 রাত
•
173 বার পঠিত
অস্ট্রেলিয়ায় দীর্ঘ দিনের লকডাউন ও কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে করোনা ভাইরাস প্রায় শূন্যের কোঠায়। এরই ধারাবাহিকতায় জুলাই মাস থেকে ১০ হাজার পর্যন্ত মানুষের জমায়েতের অনুমতি দিতে চলেছে অস্ট্রেলিয়া সরকার।
১০ হাজার পর্যন্ত মানুষের জমায়েতে অনুমতি দেওয়া হলে অস্ট্রেলিয়ায় সবচেয়ে লাভবান হবে ক্রীড়া খাত। এতে করে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল থেকে শুরু করে বিভিন্ন ম্যাচ আয়োজন করা যাবে।
এছাড়া শিগগিরই কর্মক্ষেত্র, বিয়ের অনুষ্ঠান, মানুষের ঘরোয়া বিভিন্ন জমায়েতের অনুমতি দেওয়ার ব্যাপারেও কর্তৃপক্ষ কাজ করছে। এ ধরনের জমায়েতে প্রত্যেকের চারপাশে ৪ বর্গমিটার দূরত্ব বজায় রাখতে হবে।
অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ৭ হাজার ২৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৭৮১ জন এরই মাঝে সেরে উঠেছেন। মৃত্যু হয়েছে ১০২ জনের। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে মাত্র ৯ জনের।