শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঝড়ের তাণ্ডবে তিন জন মারা গেছে

অনলাইন নিউজ পোর্টাল • 28 আগস্ট 2020, 08:04 রাত • 184 বার পঠিত
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঝড়ের তাণ্ডবে তিন জন মারা গেছে

অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়া গাছের চাপায় শিশুসহ তিনজন মারা গেছেন। ঘণ্টায় সর্বোচ্চ ১৫৮ কিলোমিটার গতির এ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন  হয়ে গেছে রাজ্যটির ৯৫ হাজার বাড়ির। এছাড়া শহরে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। 

ভিক্টোরিয়ার প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস বলেছেন, শুক্রবার বিকালের মধ্যে বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে। বিদ্যুৎ সংযোগ চলে যাওয়ায় একটি পানি বিশুদ্ধকরণ কারখানার কার্যক্রম ব্যহত হয়েছে। তাতে করে মেলবোর্নের ৫২৩টি উপশহরের মধ্যে ৮৮টির বাসিন্দাদের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পানি ফুটিয়ে পান করতে বলা হয়েছে।

করোনাভাইরাসের অন্যতম হটস্পট ছয় সপ্তাহ ধরে লকডাউনে। অ্যান্ড্রুস বলেছেন, ঝড় পরবর্তী সময়ের সংকট কাটিয়ে উঠতে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হবে। এরইমধ্যে সহায়তার জন্য জরুরি সেবা চেয়ে সংশ্লিষ্ট দফতরের কাছে প্রায় দুই হাজার কল এসেছে  বলে জানা গেছে।