শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় সম্মত পুতিন ও বাইডেন

অনলাইন নিউজ পোর্টাল • 17 জুন 2021, 09:57 সকাল • 740 বার পঠিত
অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় সম্মত পুতিন ও বাইডেন


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অস্ত্র নিয়ন্ত্রণ  সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছেন। গত বুধবার জেনেভায় শীর্ষ বৈঠকে তারা এ ব্যাপারে একমত হন। তারা দেশ দুটিতে তাদের রাষ্ট্রদূতদের ফেরত পাঠানোর ব্যাপারেও একমত হয়েছেন।

গত ৬ আগে জানুয়ারিতে বাইডেন দায়িত্ব গ্রহণের পর এই দুনেতা এই প্রথম মিলিত হলেন। তাদের বৈঠকটি কয়েক ঘণ্টা স্থায়ী হয়। এই বৈঠকটি নিয়ে কয়েক দিন ধরেই নানা জল্পনা-কল্পনা হচ্ছিল।শীর্ষ বৈঠকের পর পুতিন বলেন, 'গঠনমূলক' আলোচনার সময় কোনো 'বৈরিতা' ছিল না। আর বাইডেন বলেন, আলোচনা হয়েছে 'ইতিবাচক।' দুনেতা আলাদা আলাদা সংবাদ সম্মেলনে তাদের বক্তব্য পেশ করেন।