অর্থনৈতিক অবনতি সামলাতে ইউরোপে চলছে কর্মী ছাঁটাই
মন্দার কারণে ইউরোপের অনেক বড় বড় প্রতিষ্ঠানও পড়েছে বিপদে। বিপর্যয় সামলাতে বেশির ভাগ কোম্পানি নিয়োগ বন্ধ রেখেছে, পাশাপাশি শুরু করেছে কর্মী ছাঁটাই।
সুইডেনের এয়ারব্যাগ ও সিটবেল্ট তৈরির কোম্পানি আউটোলিভ আট হাজার কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। গাড়ির যন্ত্রাংশ সরবরাহের জার্মান কোম্পানি কন্টিনেন্টাল জানিয়েছে, তারা অন্তত ৪৫০ জন কর্মীকে চাকরিচ্যুত করবে। গাড়ি তৈরির প্রতিষ্ঠান স্টেল্যান্টিস তাদের অস্ট্রিয়ার প্ল্যান্টটি বন্ধ করবে, এর ফলে চাকরি হারাবে ৩০০ জন। ভলভো গাড়ি কোম্পানিতে গত ৪ মে ১৩০০ কর্মী ছাঁটাই করা হয়।
নেদারল্যান্ডসের মদ তৈরির কোম্পানি আনহয়জার-বুশ ইনবেভ কয়েক হাজার কর্মী ছাঁটাই করবে বলে জানিয়েছে সিএনএন। ফ্রান্সের কাররিফোর ৯৭৯ জন কর্মী ছাঁটাই করছে। সায়নোডাইন টুথপেস্ট কোম্পানি ইতিমধ্যে ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশের কার্যালয় থেকে কয়েকশ কর্মী ছাঁটাই শুরু করেছে। ব্রিটেনের আসবাবপত্র বিক্রির কোম্পানি উইলকোও অন্তত ১৩০০ কর্মী ছাঁটাই করছে।
ব্রিটেনের নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান মার্শালস ২৫০ জন কর্মীকে বিদায় করে লোকবল কমানো শুরু করেছে। সুইডেনের পলিমারের পণ্য তৈরির প্রতিষ্ঠান চীনে কর্মরত ৫০০ কর্মী ছাঁটাই করেছে। সুইডেনের স্টিল তৈরির কোম্পানি এসএসএবি জানিয়েছে, ফিনল্যান্ডে যে প্ল্যান্ট রয়েছে, সেখানে কর্মীসংখ্যা কমানো হবে।জার্মানির ব্যাটারি তৈরির কোম্পানি ফার্টা-ও যোগ দিয়েছে এই তালিকায়। গত ৩০ জুন ৮৮ জন কর্মী ছাঁটাই করে তারা।
ব্রিটেনের সবচেয়ে বড় ব্রডব্যান্ড কোম্পানি বিটি কর্মীসংখ্যা ৫৫হাজার কমানোর ঘোষণা দিয়ছে। সুইস সিকিউরিটি গ্রুপ ডোরমাকাবা ৮০০ কর্মী ছাঁটাই করবে। ফিনল্যান্ডের নকিয়া টেলিকম কোম্পানি ইতিমধ্যে ২০৮ জন কর্মী ছাঁটাই করেছে। ব্রিটিশ টেলিকম কোম্পানি ভোডাফোন ১১ হাজার এবং মোবাইল অপারেটর কোম্পানি ভার্জিন মিডিয়া দুই হাজার কর্মী ছাঁটাই করবে।
ইন্ডাস্ট্রিয়েল গ্যাস কোম্পানি এয়ার লিকুইডে ৪৩০ জন কর্মী ছাঁটাই করছে। পোল্যান্ডের বিএনপি পারিবাস ব্যাংক বিদায় করছে ৯০০ জনকে। জার্মানির ডয়েচে ব্যাংক জানিয়েছে, কয়েক বছরের মধ্যে তারা ১০% কর্মী ছাঁটাই করবে। এছাড়াও বিমানের ইঞ্জিন তৈরির ব্রিটিশ কোম্পানি রোলস রয়েস ২৫০০, সুইজারল্যান্ডের ইউবিএস ব্যাংক ৩০০০ এবং ফিনল্যান্ডের ফরেস্ট্রি ফার্ম স্টোরা এনসো ১১৫০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।