অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন অর্থনীতিবিদ
অনলাইন নিউজ পোর্টাল
•
11 অক্টোবর 2021, 08:13 রাত
•
253 বার পঠিত
চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ। তারা হলেন কানাডার ডেভিড কার্ড, যুক্তরাষ্ট্রের জোশুয়া অ্যাংগ্রিস্ট ও ডাচ–মার্কিন গুইডো ইমবেনস।
১১ অক্টোবর বাংলাদেশ সময় বেলা ৩টা ৫৫ মিনিটে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করে।
নোবেল কমিটি জানায়, পুরস্কার বিজয়ী তিন অর্থনীতিবিদের কাজ সামাজিক বিজ্ঞানে পরীক্ষামূলক গবেষণায় বিপ্লব এনেছে ও সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গবেষকদের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছেন।