শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল ৩ জনের

মোহাম্মদ খাইরুল আমিন • 11 এপ্রিল 2022, 04:55 দুপুর • 206 বার পঠিত
অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল ৩ জনের

রেলক্রসিংটা অরক্ষিত। সেখানে একটা অটোরিকশা এমন সময় উঠে পড়ে যখন গতির সঙ্গে ট্রেন আসছে। অটোরিকশা সরে যেতে পারেনি। লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় অটোরিকশা আরোহী একই পরিবারের তিনজনের প্রাণ গেল। 

মর্মান্তিক এই দুর্ঘটনাটি সোমবার দুপুরে ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর হাতিয়া এলাকার রেল ক্রসিংয়ে। 

এই দুর্ঘটনায় মৃতরা হলেন- অটোচালক তা‌য়েবুল জেলার ঘাটাইল উপ‌জেলার কদমতলীর গারট্ট গ্রা‌মের হা‌মিদ মিয়া (৫৫), তার মেয়ে তাহ‌মিনা (২৫) ও দুই বছর বয়সী নাতি তাওহিদ।

স্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গুবন্ধু সেতুর আগের রেল স্টেশনে যাচ্ছিল। পথে হাতিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিংয়ে একটা অটোরিকশার সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। 

জানা যায়, ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অন্যজন হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান।