শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অর্ধেক জনবল দিয়ে চলবে অফিস,আসছে প্রজ্ঞাপন: স্বাস্থ্যমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 21 জানুয়ারী 2022, 02:07 দুপুর • 775 বার পঠিত
অর্ধেক জনবল দিয়ে চলবে অফিস,আসছে প্রজ্ঞাপন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন , সরকারি-বেসরকারি অফিস চলবে অর্ধেক জনবলে। আর এ কথা শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদফতরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বলেন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারি-বেসরকারি অফিস, আদালত অর্ধেক জনবল নিয়ে চলবে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

 বিয়ে, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠানে মানুষ জমায়েত হচ্ছে, সংক্রমিত হচ্ছে। এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে একশ’ জনের বেশি জমায়েত হতে পারবে না।

তবে অর্থনীতি সচল রাখতে সংক্রমণের লাগাম টেনে ধরতে হবে। এজন্য বিধিনিষেধ মেনে চলতে হবে। এখন পযর্ন্ত ১৫ কোটি ডোজের বেশি টিকা দেওয়া হয়েছে। আরও ৯ কোটি ডোজ টিকা মজুদ আছে।