শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অপটিক্যাল রিমোর্ট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

অনলাইন নিউজ পোর্টাল • 24 আগস্ট 2020, 12:31 দুপুর • 191 বার পঠিত
অপটিক্যাল রিমোর্ট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

সফলভাবে একটি নতুন অপটিক্যাল রিমোর্ট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। রবিবার স্থানীয় সকাল ১০ টা ২৭ মিনিটে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় জিকুয়ান স্যাটেলাইট কেন্দ্র থেকে এটিকে উৎক্ষেপণ করা হয়।

গাওফেন ৯০৫ স্যাটেলাইটটি একটি লং মার্চ-২ডি রকেটের মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়েছে। এটি প্রধানত ভূমি জরিপ, নগর পরিকল্পনা,ভূমি অধিকার নিশ্চিতকরণ,সড়ক নেটওয়ার্কের নকসা, শস্য উৎপাদন পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবিলা ও প্রতিরোধের কাজে ব্যবহার করা হবে। এছাড়া এটি বেল্ট এন্ড রোড কনস্ট্রাকশনের তথ্যও সরবরাহ করবে বলে জানা গেছে।

জানা গেছে, এই রকেটের মাধ্যমে একটি বহুমুখী পরীক্ষণ স্যাটেলাইট এবং টিয়ান্টু-৫ নামে আরো একটি স্যাটেলাইটও উৎক্ষেপণ করা হয়েছে। একাডেমি অব মিলিটারি সায়েন্স উদ্ভাবিত বহুমুখী টেস্ট স্যাটেলাইটটি কক্ষপথে যোগাযোগ, নেভিগেশন এবং রিমোট সেন্সিং টেকনোলজি পরীক্ষা ও যাচাই করবে। ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি উদ্ভাবিত টিয়ান্টু-৫ জাহাজ, এয়ার ক্র্যাফট, বয়া এবং ইন্টারনেটের জন্য ডাটা সংগ্রহ প্রযুক্তি পরীক্ষা ও যাচাই করবে।

উল্লেখ্য, চীনের নতুন এই স্যাটেলাইট উৎক্ষেপণ লং মার্চ রকেট সিরিজের ৩৪৩ তম মিশন ছিলো।