শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অপসংস্কৃতি রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: মেয়র আতিক

অনলাইন নিউজ পোর্টাল • 27 অক্টোবর 2021, 05:12 বিকাল • 268 বার পঠিত
অপসংস্কৃতি রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সব অপসংস্কৃতির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বুধবার রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা মডেল কলেজে ‘কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) এর আয়োজন করে।

মেয়র বলেন, আজকের কিশোররাই আগামীর ভবিষ্যৎ। আগামীতে তারাই রাষ্ট্র পরিচালনা করবে, তাই তাদেরকে সঠিক পথ দেখানো সবার নৈতিক দায়িত্ব। প্রত্যেক মাতা-পিতাকেই দেখা উচিত তার সন্তান কার সঙ্গে মিশে, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত যায় কিনা, পড়াশোনা ঠিকমতো করে কিনা, যথাসময়ে বাসায় ফেরে কিনা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রদত্ত যাবতীয় শিক্ষা কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করে কিনা, কোনো ধরনের মাদক গ্রহণ করে কিনা এবং প্রয়োজনের অতিরিক্ত খরচ করে কিনা; এসব বিষয়ে খেয়াল রাখা।