অপশক্তিকে রুখতে কোন দল বিবেচনা করা হবে না: ধর্ম প্রতিমন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল
•
28 অক্টোবর 2021, 06:26 বিকাল
•
257 বার পঠিত
কুমিল্লার নানুয়ার দিঘীর পাড়ে অস্থায়ী পূজামন্ডপের স্থান পরিদর্শন শেষে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, অপশক্তি যে দলেরই হোক তাদের ছাড় নেই। আর কোনও জায়গায় কুমিল্লার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তি প্রতিহত করতে হবে। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে কুমিল্লার নানুয়ার দিঘীর পাড়ে পবিত্র কোরআন মাজিদ রাখা অস্থায়ী পূজামন্ডপের স্থানটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।