শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, ধরা পড়লো ২৫ অপরাধী

মোহাম্মদ খাইরুল আমিন • 02 জুন 2025, 10:16 রাত • 167 বার পঠিত
অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, ধরা পড়লো ২৫ অপরাধী

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অপরাধ দমনে ধারাবাহিক সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ২৫ জন অপরাধীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

রবিবার (১ জুন) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী এবং পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। সোমবার (২ জুন) ডিএমপির মিডিয়া শাখা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন: জাফর (২২), আল আমিন (১৯), আব্দুল্লাহ (২৩), বাচ্চু মিয়া (৪৮), আনোয়ার (৩৪), জাহিদ (২৪), কামাল (৩৮), মারুফ (২৮), সাজু (২৬), আলম (২৬), সুবেল (২৩), সামির (১৮), হাবিব (২৪), লিমন (১৮), শফিকুল (২১), সাব্বির (১৮), রবিউল (২৪), ছানোয়ার (৪০), আশিকুর (২২), ইমরান (৩৩), সোহাগ (২০), আকরাম (২২), সুমন (২৫), মুজাহিদ (১৮) ও ওয়ালিল্লাহ (২৩)।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানানো হয়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।