শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অপপ্রচার রোধে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান

মোহাম্মদ খাইরুল আমিন • 25 সেপ্টেম্বর 2023, 01:21 দুপুর • 265 বার পঠিত
অপপ্রচার রোধে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে প্রবাসীদের প্রতি জোড়ালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। 

রোববার (২৪সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৮তম অধিবেশনের বাইরে সেন্টার ফর এনআরবি আয়োজিত একটি সাইডলাইন কনফারেন্সে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, জাতিসংঘে শান্তির সংস্কৃতি প্রস্তাব তুলে ধরে বাংলাদেশ। যা বিপুল ভোটে অনুমোদন পায়।

তিনি আরো বলেন, ঋণ পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশ কোনোদিন খেলাপী হয়নি।

দেশের অগ্রযাত্রায় প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, দেশের বিরুদ্ধে অপপ্রচার ঠেকাতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রবাসীরা।