শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অপহৃত শিশুসহ দুই অপহরণকারী আটক

অনলাইন নিউজ পোর্টাল • 01 মার্চ 2021, 11:07 দুপুর • 240 বার পঠিত
অপহৃত শিশুসহ দুই অপহরণকারী আটক

ঢাকার আশুলিয়া থেকে ছয় বছরের শিশু অপহরণের পাঁচ দিন পর অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময়  দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

 

সোমবার (১ মার্চ) সকাল ১০টার দিকে র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ব্যাটালিয়ন র‍্যাব-৭ এর সহায়তায় চট্টগ্রাম থেকে অপহৃত ওই শিশুকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

এ বিষয়ে সোমবার (১ মার্চ) দুপুর ১টার দিকে মিরপুর পাইকপাড়ায় র‍্যাব-৪ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।