ওসি প্রদীপ কুমার দাশের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক্রের আদেশ
অনলাইন নিউজ পোর্টাল
•
20 সেপ্টেম্বর 2020, 07:43 বিকাল
•
349 বার পঠিত
টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক্রের আদেশ দিয়েছে আদালত।
রোববার চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রদীপ কুমার দাশের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দিয়েছে আদালত। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।
এর আগে একই দিন এ মামলায় প্রদীপের জামিন আবেদন নামঞ্জুর করেন সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমান। এ সময় দুদকের পক্ষ থেকে তার সম্পত্তি ক্রোকের আবেদন করা হয়।