শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ওষুধ ছাড়া যেভাবে কমাবেন মাইগ্রেনের ব্যথা!

মোহাম্মদ খাইরুল আমিন • 09 এপ্রিল 2022, 09:42 সকাল • 859 বার পঠিত
ওষুধ ছাড়া যেভাবে কমাবেন মাইগ্রেনের ব্যথা!

মাইগ্রেন একটা রোগ আর এ রোগে নারী-পুরুষ  উবয়েই শিকার। তবে মাইগ্রেন সমস্যায় অনেক বিষয় আমাদের জানা প্রয়োজন। এই সমস্যায় চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নেওয়া প্রয়োজন।

মাইগ্রেনের ব্যথায় ওষুধও অনেক সময় কাজ করে না। তবে ওষুধ ছাড়াও ব্যথা কমানোর কিছু উপায় আছে।

জেনে নিন-

* বাঁধাকপির ম্যাগনেশিয়াম, ওমেগা ৩ ও ফাইবার, বাঁধাকপির স্যুপ ও স্মুথি বা সালাদ। এসব খাবার, মাইগ্রেনের ব্যথা কমায়।

* এছাড়া গাজর ও মিষ্টি আলুতে রয়েছে বিটা ক্যারোটিন। আরও রয়েছে ভিটামিন সি, বি২, বি৬, নিয়াসিন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ ও ফসফরাস, যা মাইগ্রেনের ব্যথা দূর করতে সহায়ক।

* মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে চেরি ফলের জুসও ভালো বেশ উপকারী। চেরিতে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনলস নামের অ্যান্টি-অক্সিডেন্ট। চেরি স্ট্রেস দূর করে, মাথাব্যথা কমায়।

* মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে আরেকটি বিশেষ খাবার হচ্ছে মাশরুম। মাশরুমে ম্যাগনেশিয়াম ও রিবোফ্লোবিন থাকায় মাইগ্রেনের ব্যথা কমে।