ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: মৃতের সংখ্যা ২০০ ছাড়াল, আহত প্রায় ৯০০
মালবাহী ট্রেনের সঙ্গে বগি লাইনচ্যুত হয়ে ভারতের ওরিশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া-চেন্নাইগামী ট্রেন ‘করমণ্ডল এক্সপ্রেস’। ভারতীয় গণমাধ্যমগুলো খবর জানিয়েছে, এতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০। ধারনা করা হচ্ছে এ সংখ্যা আরো বাড়তে পারে।
এই দুর্ঘটনা ঘটে ২জুন শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উড়িষ্যার বালেশ্বর জেলায় করমণ্ডল এক্সপ্রেস ও একটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে।
জানা যায়, এই দুর্ঘটনায় প্রায় ৯০০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশেরও অনেক যাত্রী রয়েছেন।
ভারতের একাধিক গণমাধ্যম ও সূত্রের প্রাপ্ত তথ্যে খবর দেওয়া হচ্ছে যে, এ পর্যন্ত আহতদের মধ্যে বাংলাদেশের ১৬-২১ জন যাত্রী রয়েছে। তবে নিহতদের মধ্যে বাংলাদেশের যাত্রীও থাকতে পারে প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী ।
করমন্ডল এক্সপ্রেস চলাচল করে হাওড়া থেকে চেন্নাই। ফলে বহু বাংলাদেশি এই ট্রেনটিতে যাতায়াত করে। বিশেষ করে তারা চিকিৎসার কারণে ভেলরে যান। ফলে এই ট্রেনে কোনো বাংলাদেশি আটকে আছেন কিনা বা মৃত্যু হয়েছে কিনা সেদিকে নজর রাখছে কলকাতাস্থ বাংলাদেশে ডেপুটি হাইকমিশন।
তবে ওড়িশার সংবাদমাধ্যম কনক নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর বালাশ্বরের মানুষ এগিয়ে এসেছেন। রক্ত দিতে হাসপাতালের সামনে দেখা গিয়েছে লম্বা লাইন। তারা রক্ত দেওয়ার জন্য আগ্রহী হয়ে আছেন।