ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত
জ্বালানি তেল উত্তোলক ও রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
এমন এক সময়ে এই ঘোষণা এল, যখন ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং বিশ্ব অর্থনীতি এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে যে, যুদ্ধে ইরানের ধারাবাহিক হামলা থেকে আমিরাতকে সুরক্ষা দিতে প্রতিবেশী আরব দেশগুলো যথেষ্ট ভূমিকা পালন করেনি।
এই অসন্তোষ থেকেই আরব আমিরাত ওপেক ও ওপেক প্লাস ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই পারস্য উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলো ইরানের হুমকি ও জাহাজে হামলার আশঙ্কায় হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি সচল রাখতে হিমশিম খাচ্ছে।
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন হয়।