ওমরাহ যাত্রীদের সিনোফার্মের টিকা অনুমোদনে সৌদির সহযোগিতা কামনা
অনলাইন নিউজ পোর্টাল
•
23 আগস্ট 2021, 10:01 দুপুর
•
191 বার পঠিত
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এম পি বাংলাদেশের ওমরাহযাত্রীরা সিনোফার্মার টিকা গ্রহণ করে যাতে ওমরাহ করতে যেতে পারেন সে বিষয়ে তিনি সৌদি সরকার ও সৌদি রাষ্ট্রদূত এর সহযোগিতা কামনা করেছেন। ধর্ম প্রতিমন্ত্রী ওমরাহ কার্যক্রম চালু হওয়ায় রাজকীয় সৌদি সরকারকে ধন্যবাদ। তিনি বলেন, ২৪৭ টি ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে, শিগগিরই আরো ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করা হবে। ওমরাহ যাত্রীদের সউদী অংশের খরচের অর্থ আইবিএএন এর মাধ্যমে প্রেরণের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সকলকে অবহিত করেন। তাছাড়াও ওমরাহযাত্রীদের বিমান ভাড়া কমানোর বিষয়টি বিবেচনার জন্য তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহবান জানান।