শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ওমরা যাত্রী-এজেন্সিকে মানতে হবে যে ৫টি নির্দেশনা

আল-আমিন সিরাজী • 17 অক্টোবর 2023, 07:55 বিকাল • 122 বার পঠিত
ওমরা যাত্রী-এজেন্সিকে মানতে হবে যে ৫টি নির্দেশনা

সর্বোচ্চ সেবা নিশ্চিত এবং নির্বিঘ্নে ওমরা পালনের জন্য এখন থেকে ওমরা যাত্রী ও এজেন্সিগুলোকে পাঁচটি নির্দেশনা মেনে চলতে হবে। সোমবার (১৫ অক্টোবর) করণীয় পাঁচটি নির্দেশেনা সম্পর্কে জানিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে আরব দেশের জেদ্দাতে বাংলাদেশ হজ অফিস থেকে।

চিঠিতে বলা হয়েছে, প্রতি বছর বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক পবিত্র ওমরা পালনে সৌদি আরবে আসেন। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত বছর এ সংখ্যা ছিল পাঁচ লক্ষাধিক।

এত বড় সংখ্যক বাংলাদেশি ওমরা পালনে আসলেও তাদের আসা-যাওয়া কিংবা ওমরা পালন শেষে দেশে ফেরত যাওয়া না যাওয়ার কোনো সঠিক হিসাব বা তথ্যাদি সংরক্ষণের কোনো ব্যবস্থা/পদ্ধতি চালু নেই। ফলে কেবল সৌদি আরবে অসুস্থ হলে কিংবা হারিয়ে গেলে অথবা মৃত্যু হলে তাদের বিষয়টি জেদ্দার বাংলাদেশ হজ অফিসকে অবহিত করা হয়।
আরও বলা হয়েছে, কোনো ওমরা যাত্রী কোনো প্রকার সমস্যা বা বিপদগ্রস্ত হলে সেক্ষেত্রে জেদ্দার হজ অফিসকেই এগিয়ে আসতে হয়। কিন্তু সঠিক তথ্য না থাকায় কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব হয় নাী এই জন্য ওমরা পালনকারীদের সর্বোচ্চ সেবা নিতে হলে ৫টি বিষয়ের প্রতি গুরুত্ত দিতে হবে।