শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ওমরা হজ আদায়ে নতুন নির্দেশনা জারি করল সৌদি আরব

মোহাম্মদ খাইরুল আমিন • 06 জানুয়ারী 2022, 10:41 দুপুর • 343 বার পঠিত
ওমরা হজ আদায়ে নতুন নির্দেশনা জারি করল সৌদি আরব

পবিত্র ওমরাহ হজ পালনে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। নতুন নির্দেশনা অনুযায়ী প্রথমবার ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করা যাবে। এসব বিষয়ে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে বুধবার স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

ঐ প্রতিবেদন বলা হয়, এ সংক্রান্ত প্রশ্ন পাওয়ার পর হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় টুইটারে নতুন নির্দেশনা জারি করে।

টুইট বার্তায় দেওয়া নির্দেশনায় বলা হয়, প্রথমবার ওমরাহ পালন শেষে দ্বিতীয়বার ওমরাহ পালনে ইচ্ছুকদের ইটামারনা বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে ফের আবেদন করতে হবে। ১০ দিন পার হওয়ার পর তাদের ওমরাহ পালনে অনুমতি দেওয়া হবে।

এদিকে, করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনায় আবারও সামাজিক দূরত্বের বিধান আরোপ করা হয়েছে। সৌদি সরকার ঘরের ভেতরে ও বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে।