শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ওমিক্রনে বেশি আক্রান্ত হচ্ছে নারীরা, স্বাস্থ্য অধিদফতরের নব তথ্য

মোহাম্মদ খাইরুল আমিন • 02 জানুয়ারী 2022, 05:16 বিকাল • 284 বার পঠিত
ওমিক্রনে বেশি আক্রান্ত হচ্ছে নারীরা, স্বাস্থ্য অধিদফতরের নব তথ্য

দক্ষিণ আফ্রিকায় উদ্ভুত করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের যেসব জায়গায় ওমিক্রন ছড়িয়ে পড়ছে, সেসব জায়গার পরিস্থিতি পর্যালোচনা থেকেই এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর বলছে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে পুরুষদের তুলনায় নারীরা বেশি আক্রান্ত হচ্ছেন।

রোববার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে সংস্থাটির মুখপাত্র অধ্যাপক মো. রোবেদ আমিন এ তথ্য জানান। দেশে এখন পর্যন্ত ১০ জনের শরীরে ওমিক্রন শনাক্তের তথ্য পাওয়া গেছে।

তিনি আরো বলেন, একটা সময় আমরা বলেছিলাম পুরুষরা অনেক বেশি সংখ্যক আক্রান্ত হচ্ছেন। দক্ষিণ আফ্রিকা থেকে যে তথ্য এসেছে তাতে ওমিক্রনে পুরুষের চেয়ে নারীরা আক্রান্ত হচ্ছেন বেশি। একই সঙ্গে তরুণদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। এক সময় বলা হতো তরুণদের ইমিউনিটি বেশি তারা আক্রান্ত হবেন না। ওমিক্রন এসে সেই ধারণাকে ভুল প্রমাণিত করেছে। শিশুদেরও আমরা আক্রান্ত হতে দেখেছি দক্ষিণ আফ্রিকা ও ইউরোপে।