শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত না হাওয়ার পরামর্শ বাইডেনের

অনলাইন নিউজ পোর্টাল • 30 নভেম্বর 2021, 08:49 রাত • 378 বার পঠিত
ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত না হাওয়ার পরামর্শ বাইডেনের

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত না হাওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দক্ষিণ আফ্রিকায় আবিষ্কার হওয়া করোনার নতুন ধরন দেশে দেশে ছড়িয়ে পড়ার পর দেশটির নাগরিকদের উদ্দেশ্যে হোয়াইট হাউজে এক বক্তৃতায় এ কথা বলেন তিনি। 

হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট বাইডেন বলেন, বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার বিষয়টি উদ্বেগের হতে পারে, কিন্তু এটি মোটেই আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নয়। ভাইরাস থেকে নিরাপদে থাকতে মার্কিন নাগরিকদের যারা এখনো টিকা নেননি এসময় তিনি তাদেরকে দ্রুত টিকা নেয়ারও অনুরোধ জানান।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রধান প্রধান ভ্যাকসিন নির্মাতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং ওমিক্রনের মিউটেশন (জিনগত গঠনের পরিবর্তন) প্রতিরোধে সম্ভাব্য সকল কাজ করে যাচ্ছেন। তিনি জোর দিয়ে বলেন যে, কোনো ধরনের লকডাউন বা ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়াই ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ কমানোর মতো ভালো অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।

জো বাইডেন আরো জানান, তার প্রধান মেডিকেল পরামর্শক ড. অ্যান্থনি ফাউসি আশা করছেন- করোনার এই নতুন ধরনের বিরুদ্ধে বর্তমান টিকাগুলো কাজ করবে এবং টিকার বুস্টার ডোজ মানব শরীরের প্রতিরোধ ক্ষমতা আরও বাড়িয়ে দিবে।