শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ওমিক্রন রোধে আশা জাগাচ্ছে ফাইজারের পিল

অনলাইন নিউজ পোর্টাল • 15 ডিসেম্বর 2021, 04:46 দুপুর • 867 বার পঠিত
ওমিক্রন রোধে আশা জাগাচ্ছে ফাইজারের পিল

সাধারণের জ্বরে-ঠান্ডার মতোই করোনার জন্য ওষুধ থাকা দরকার। সে কারণে ফাইজার ও মার্কের মতো সংস্থা করোনার ওষুধ তৈরিতে গবেষণা শুরু করে। যাতে করোনায় হাসপাতালে ভর্তির আশঙ্কা কমে। বাড়িতেই সুস্থ হয়ে ওঠেন সাধারণ মানুষ।

নতুন গবেষণায় জানা গেল, করোনার তীব্র সংক্রমণ নিয়ে হাসপাতালে ভরতি কিংবা মৃত্যুর ঝুঁকি প্রায় ৯০ শতাংশ কমায় ফাইজারের অ্যান্টিভাইরাস পিল। এছাড়াও, এটি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধেও কার্যকর বলে মঙ্গলবার মার্কিন ওষুধপ্রস্তুতকারক সংস্থা ফাইজারের পক্ষ থেকে এ দাবি করা হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ফাইজারের কাছে এই পিলের বরাত দিয়েছে তার প্রশাসন। আপাতত ১ কোটি মানুষের চিকিৎসায় ব্যবহার করার জন্য ওই বরাত দেওয়া হয়েছে।