শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ওমান পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ

অনলাইন নিউজ পোর্টাল • 19 আগস্ট 2020, 12:46 দুপুর • 223 বার পঠিত
ওমান পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গাভি আশকেনাজির সঙ্গে ফোনালাপ করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাউই বিন আবদুল্লাহ। এরপর তিনি ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহ’র এক শীর্ষ নেতার সঙ্গেও ফোনে কথা বলেছেন।

মঙ্গলবার আশকেনাজির সঙ্গে ফোনালাপে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের শান্তিচুক্তিকে সাধুবাদ জানিয়েছেন ওমান পররাষ্ট্রমন্ত্রী। তার আশা, এর ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপিত হবে। সংঘাত ও সহিংসতা হ্রাস পাবে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সংকটও এর মাধ্যমে সমাধান হবে।

এই ফোনালাপের পর ইউসুফ বিন আলাউই বিন আবদুল্লাহ ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহ’র মহাসচিব জিব্রিল রাজোবের সঙ্গে কথা বলেন। সেখানে তারা ওমান ও ফিলিস্তিনের সম্পর্ক ও ভ্রাতৃত্ব নিয়ে আলোচনা করেছেন।