শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অনুমতি ছাড়া ভারতের অর্থনৈতিক অঞ্চলে আমেরিকার নৌবাহিনীর প্রবেশ

অনলাইন নিউজ পোর্টাল • 09 এপ্রিল 2021, 09:29 রাত • 182 বার পঠিত
অনুমতি ছাড়া ভারতের অর্থনৈতিক অঞ্চলে আমেরিকার নৌবাহিনীর প্রবেশ

আরব সাগরে ভারতের নিজস্ব অর্থনৈতিক অঞ্চল-এ আমেরিকার নৌবাহিনী বিনা অনুমতিতে ঢুকে পড়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই পদক্ষেপ ভারতের সামুদ্রিক সুরক্ষা নীতির পরিপন্থী বলে মনে করছেন সেখানকার কূটনৈতিক মহল।

গত ৭ এপ্রিল আমেরিকার নৌবাহিনীর সপ্তম বহর লক্ষদ্বীপের পশ্চিমে ভারতের ‘নিজস্ব অর্থনৈতিক অঞ্চল’-এর ১৩০ নটিক্যাল মাইলে ঢুকে পড়ে। এ নিয়ে তারা তাদের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে। 

তাতে বলা হয়, ৭ এপ্রিল, ২০২১ ইউএসএস জন পল জোন্স জাহাজটি নাব্যিক অধিকার এবং স্বাধীনতা প্রয়োগ করে লক্ষদ্বীপের পশ্চিমে ভারতের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের প্রায় ১৩০ নটিক্যাল মাইল ভিতরে প্রবেশ করে। আন্তর্জাতিক আইন মেনে এর জন্য আগে থেকে অনুমতি নেয়া হয়নি। ভারতের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলে সামরিক মহড়া বা কসরত চালাতে গেলে আগে থেকে অনুমতি নিতে হয়। কিন্তু আন্তর্জাতিক আইনে এই নিয়ম খাটে না।

বিবৃতিতে আরো বলা হয়, নৌবহর নিয়ে এই ধরনের স্বাধীন অভিযান চালিয়েই থাকি আমরা। অতীতেও চালিয়েছি এবং ভবিষ্যতেও চলবে। এটা কোনো একটি দেশের বিষয় নয়। আর এর মাধ্যমে আমাদের রাজনৈতিক অবস্থানও প্রকাশ পায় না।