শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অনলাইনে ট্রেনের টিকিট কাটতে নতুন অ্যাপ চালু

মোহাম্মদ খাইরুল আমিন • 22 জুন 2022, 06:07 বিকাল • 265 বার পঠিত
অনলাইনে ট্রেনের টিকিট কাটতে নতুন অ্যাপ চালু

‘রেলসেবা’ নামে বাংলাদেশ রেলওয়ের নতুন মোবাইল ফোন অ্যাপ চালু করেছে। এখন থেকে তাই ট্রেনের যাত্রীরা ওয়েবসাইটের পাশাপাশি এই রেলসেবা অ্যাপ ব্যবহার করে অগ্রিম টিকিট কাটতে পারবেন। 

আজ বুধবার দুপুরে রেল ভবনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপ উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম
সুজন। 
 
বাংলাদেশ রেলওয়ের টিকেটিং পার্টনার সহজ সিনেসিস ভিনসেন জেভি এই মোবাইল ফোন অ্যাপ তৈরি করেছে। 

রেলমন্ত্রী নূরুল ইসলাম বলেন, ‘‘গত ঈদে এই অ্যাপ চালু করতে পারিনি। সহজ দায়িত্ব নেওয়ার খুব কম সময়ের মধ্যে অ্যাপটি চালু করেছে। যাত্রীদের বেশ চাহিদা ছিল। ঈদের আগেই আমরা অ্যাপটি চালু করে দিয়েছি।’’ 

গুগল প্লে-স্টোর থেকে ‘রেলসেবা’ অ্যাপ ডাউনলোড করে যাত্রীরা ব্যবহার করতে পারবেন। অ্যাপটিতে রেজিস্ট্রেশন করতে হবে। তবে এর মধ্যে যারা বাংলাদেশ রেলওয়ের ই-টিকিট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন তাদের অ্যাপে রেজিস্ট্রেশন করার দরকার পড়বে না। তারা মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লিইন করতে পারবেন।