শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অনলাইনে পশু বিক্রিতে শীর্ষে রয়েছে চট্টগ্রাম

অনলাইন নিউজ পোর্টাল • 16 জুলাই 2021, 07:52 সকাল • 143 বার পঠিত
অনলাইনে পশু বিক্রিতে শীর্ষে রয়েছে চট্টগ্রাম

সারাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বোগতি থাকায় জনসমাগম এড়াতে এবার কোরবানির পশু অনলাইনে কেনাকাটার ওপর জোর দিয়েছে সরকার। এজন্য দেশের বিভিন্ন জেলা-উপজেলার ১ হাজার ৮৪৩ টি অনলাইন শপের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ২৪১টি হাটকে একটি প্লাটফর্মে যুক্ত করা হয়েছে। এসব হাটে ১৫ লাখ ৯৩ হাজার ৬৯২টি কোরবানির পশুর বিস্তারিত বর্ণনাসহ ছবি আপলোড করা হয়েছে। এর মধ্যে গরু ১৩ লাখ ১০ হাজার ৭৩টি ও ছাগল ২ লাখ ৮৩ হাজার ৬১৯টি। এসব পশুর মধ্যে গত ২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ১৩ দিনে ২ লাখ ৩৮ হাজার ৬৮টি বিক্রি হয়েছে। যা অনলাইনে কোরবানির পশু কেনাবেচার ক্ষেত্রে নতুন রেকর্ড। বিক্রি হওয়া এসব পশুর মূল্য এক হাজার ৬৬৫ কোটি ৫ লাখ ১ হাজার ৬৭২ টাকা।