শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অনাহারে-অর্ধাহারে জীবন অতিবাহিত করছে বন্যার্তরা

অনলাইন নিউজ পোর্টাল • 09 সেপ্টেম্বর 2021, 08:01 সকাল • 254 বার পঠিত
অনাহারে-অর্ধাহারে জীবন অতিবাহিত করছে বন্যার্তরা

ক্রমেই উন্নতি হচ্ছে দেশের বন্যা পরিস্থিতি। প্রধান প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি কমার সাথে সাথে নদীভাঙন ভয়াবহ রূপ নিচ্ছে। ভাঙনে ঘরবাড়ি, জায়গা, জমি সব হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজারও পরিবার। প্রমত্তা নদী গিলে খাচ্ছে ক্ষেত-খামার, রাস্তাঘাট, বাঁধ, মাঠ-ঘাট, মসজিদ, স্কুল-মাদরাসা, হাট-বাজার। বন্যাকবলিত ১৫টি জেলায় এখনো শত শত শিক্ষাপ্রতিষ্ঠান বানের কাদা-পানি, বন্যাবাহিত আবর্জনায় সয়লাব। বন্যায় অনেক এলাকায় ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। তলিয়ে গেছে রোপা আমনের ক্ষেত ও বীজতলা। ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা আউশ ধান। অন্যদিকে পানি নামতে শুরু করলেও বানভাসিদের দুর্ভোগ আরও বাড়ছে। উঁচু বাঁধে বা শিবিরে আশ্রয় নেওয়া বন্যার্তদের অনাহারে-অর্ধাহারে দিন কাটছে। বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সঙ্কটে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ত্রাণের জন্য চলছে হাহাকার। বন্যায় প্লাবিত এলাকায় পানি বাহিত রোগ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়া ও আমশয়ে আক্রান্ত হচ্ছে। বন্যা এলাকায় মানুষের কাজ নেই। অভাব-অনটনে তারা দুঃসহ জীবনযাপন করছেন।