শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অক্টোবর মাসে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা

অনলাইন নিউজ পোর্টাল • 02 অক্টোবর 2020, 03:37 দুপুর • 111 বার পঠিত
অক্টোবর মাসে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা

অক্টোবর মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার বিকেলে বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা আগারগাঁওয়ের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর ভিত্তিতেই এমন পূর্বাভাস দেয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই মৌসুমী বায়ু  বিদায় নেবে। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে বিদায় ঘটবে বর্ষার।

তবে অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।