শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অক্সিজেন সহায়তা নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স

অনলাইন নিউজ পোর্টাল • 27 এপ্রিল 2021, 12:36 দুপুর • 303 বার পঠিত
অক্সিজেন সহায়তা নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স

অক্সিজেন সহায়তা নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স। দেশটি ভারতকে উচ্চ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন জেনারেটর, ২ হাজার রোগীর জন্য তরল অক্সিজেন, ২৮টি ভেন্টিলেটর ও আইসিউসহ প্রয়োজনীয় সরঞ্জাম দেয়ার ঘোষণা দিয়েছে।

ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লিনেন এক টুইটে লিখেন, আগামী বেশ কয়েক দিনের মধ্যেই ভারতে ৮টি অক্সিজেন জেনারেটর, ২ হাজার রোগীর ৫ দিনের জন্য তরল অক্সিজেন এবং ২৮টি ভেন্টিলেটর ও আইসিইউ’র সরঞ্জাম ডেলিভারি করা হবে।

লিনেন আরও জানান, ভারতের স্বাস্থ্য পরিকাঠামোতে উন্নতির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তার এই সংহতিতে সহায়তা দিচ্ছে ভারতে অবস্থিত ফরাসি কোম্পানিগুলো ও ইউরোপীয় ইউনিয়ন।

ফ্রান্সের ছোট ও মাঝারি শিল্প উদ্যোগে নির্মিত ৮টি অক্সিজেন জেনারেটর ভারতের হাসপাতালগুলোকে আগামী ১০ বছরের জন্য স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেনের জোগান দেবে। যার ফলে করোনা পরিস্থিতিতে দেশে অক্সিজেনের চাহিদা অনেকটাই মিটবে।