শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অক্সিজেন নিয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন নেতা মোখলেসুর রহমান

অনলাইন নিউজ পোর্টাল • 08 জুন 2021, 08:58 সকাল • 501 বার পঠিত
অক্সিজেন নিয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন নেতা মোখলেসুর রহমান

বাংলাদেশের সর্বাধিক করোনা সংক্রমিত সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে শুধুমাত্র অক্সিজেনের অভাবেই করোনা আক্রান্তদের সুচিকিৎসা ব্যাহত হচ্ছে। আধুনিক সদর হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না থাকায় জেলার করোনাক্রান্ত রোগীদের ছুটতে হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। শুধু অক্সিজেনের অভাবেই প্রাণ হারিয়েছেন অনেক রোগী।  

তবে বর্তমান এর মধ্যে অক্সিজেনসহ বিভিন্ন  চিকিৎসা উপকরণ সহায়তা নিয়ে হাত বাড়িয়েছেন জেলার বিভিন্ন স্তরের মানুষ। ফলে জেলার করোনা রোগীদের অক্সিজেনসহ চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে পারছেন চিকিৎসকরা।  এরই ধারাবাহিকতায় সোমবার চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে অক্সিজেনসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন জেলার বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান।

গত সোমবার দুপুরে গ্রামীণ ট্রাভেলসের সত্ত্বাধিকারী মোখলেসুর রহমান ২০টি অক্সিজেন সিলিন্ডার, ৫টি অক্সিজেন কনসেনট্রেটর, ২০টি অক্সিজেন ফ্লো মিটার, ১০টি নাজাল ফ্লো ক্যানুলা ও ২০টি অক্সিজেন ফেস মাস্কসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী হাসপাতালের সুপার ডা. মমিনুল হকের কাছে হস্তান্তর করেন।  
 
এ সময় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এ এইচএম আব্দুর রাকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীসহ চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্যবসায়ী মোখলেসুর রহমান করোনার শুরু থেকে চাঁপাইনবাবগঞ্জে দরিদ্র ও দুঃস্থ শ্রমজীবী মানুষের মাঝে বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা দিয়েছেন। এবারও তিনি অক্সিজেনসহ চিকিৎসা উপকরণ দিয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন।