অক্সফোর্ডের ভ্যাকসিন নিতে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি যুক্তরাজ্যের
অনলাইন নিউজ পোর্টাল
•
21 জুলাই 2020, 12:59 দুপুর
•
182 বার পঠিত
করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর প্রমাণিত হয়েছে অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিন। আর সদ্য সফলতা পাওয়া এই ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ নিতে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে যুক্তরাজ্য। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োনেটেক ও ফাইজারের পাশাপাশি ফার্ম ভাল্নেভার সমন্বিত চেষ্টায় এই ভ্যাকসিন বাজারে আনা হচ্ছে। তবে ভ্যাকসিন কার্যকর প্রমাণ হওয়ার আগেই এই চুক্তি করা হয়।
ভ্যাকসিনের চুক্তির মধ্যে শীর্ষে রয়েছে অ্যাস্ট্রাজেনেকার মাধ্যমে তৈরি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন। ভ্যাকসিনটির ১০০ মিলিয়ন ডোজের জন্য চুক্তি হয়েছে যুক্তরাজ্য সরকারের সঙ্গে।
করোনার প্রাদুর্ভাবের পর থেকেই ভ্যাকসিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। ২০টিরও বেশি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে এরই মধ্যে। তবে অক্সফোর্ডই প্রথম সফল হলো।