অধিক সচেতনতায় দুটি মাস্ক ব্যবহারের পরামর্শ
অনলাইন নিউজ পোর্টাল
•
27 এপ্রিল 2021, 09:35 সকাল
•
175 বার পঠিত
করোনাভাইরাসের প্রতিরোধে মানুষকে মাস্ক ব্যবহারে বারবার নির্দেশনা দিচ্ছে সরকার। তারপরও মাস্ক পরার বিষয়ে অনেকের মধ্যে শিথিলতা দেখা যাচ্ছে। এ অবস্থায় বাইরে চলাফেরায় মাস্ক ব্যবহার না করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণে সরকার ঘোষণা দিয়েছে। এমনকি নিরাপদ থাকার প্রয়োজনে প্রত্যেককে দুটি মাস্ক ব্যবহারেরও পরামর্শ দিচ্ছে সরকার।
সোমবার (২৬ এপ্রিল) সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাস প্রতিরোধে তাকে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বারবার নির্দেশনা দিয়েছে। কিন্তু লক্ষ করা যাচ্ছে, অনেকেই এ নির্দেশনা অমান্য করছেন।