শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অব্যাহত থাকবে পাকিস্তানের প্রতি চীনের সমর্থন

অনলাইন নিউজ পোর্টাল • 28 অক্টোবর 2021, 06:53 বিকাল • 250 বার পঠিত
অব্যাহত থাকবে পাকিস্তানের প্রতি চীনের সমর্থন

প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্প্রীতির বন্ধন জোরালো করার জন্য এবং প্রবৃদ্ধি বাড়াতে, পাকিস্তানের সাথে যৌথভাবে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) নির্মাণের জন্য চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি, তিনি কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে তাদের সমর্থন অব্যাহত রাখার কথাও বলেছেন।

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে টেলিফোনে কথোপকথন হয়েছে। ফোন কলের সময়, প্রেসিডেন্ট জিনপিং বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি দুই দেশের অভিন্ন স্বার্থ রক্ষার জন্য চীন বহুপাক্ষিক সমন্বয় বাড়ানো, সত্যিকারের বহুপাক্ষিকতা চর্চা এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচারের প্রচার করতে পাকিস্তানের সাথে কাজ করতে প্রস্তুত।