শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অবশেষে  তালেবান সরকারের প্রশংসা করতে বাধ্য হলেন ব্রিটিশ এমপি

মোহাম্মদ খাইরুল আমিন • 21 জুলাই 2023, 11:23 দুপুর • 747 বার পঠিত
অবশেষে  তালেবান সরকারের প্রশংসা করতে বাধ্য হলেন ব্রিটিশ এমপি

অবশেষে  তালেবান সরকারের প্রশংসা করতে বাধ্য হলেন ব্রিটিশ এমপি


 তালেবান সরকার কর্তৃক আফগানিস্তানকে  পুরোপুরি বদলে  দেয়ার জন্য তালেবান সরকারের প্রশংসা করে ব্রিটিশ রক্ষণশীল এমপি তোবিয়াস ইলউড আফগান কর্তৃপক্ষের সাথে ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করা এবং তাদের স্বীকৃতি প্রদান করার জন্য ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে।

 ইলউড টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধে  বলেন, 'তালেবান বাহিনী কাবুল থেকে পাশ্চাত্যের বাহিনীকে পালাতে বাধ্য করার দুই বছর পর বর্তমানে  আমি যে আফগানিস্তান দেখে  এসেছি, তা পুরোপুরি বদলে গেছে। ইলউড সম্প্রতি মাইন-অপসারণ দাতব্য প্রতিষ্ঠান দি হ্যালো ট্রাস্টের সহায়তায় আফগানিস্তান সফর করেছেন। উল্লেখ্য, তিনি বার্নমাউথ থেকে নির্বাচিত হয়েছেন এবং ডিফেন্স সিলেক্ট কমিটির বর্তমান চেয়ার।

তিনি বলেন, বর্তমানে আফগানিস্তানে  'নিরাপত্তার ব্যাপক উন্নতি হয়েছে, লোকজন অবাধে ভ্রমণ করতে পারে, সাধারণ জীবন-যাপন থেকে বর্তমানে উন্নত জীবনের দিকে এগুচ্ছে । অর্থনৈতিক মন্দা ভাব কাটিয়ে দ্রুত উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে ।   সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি সরকারের সময় প্রতিটি পর্যায়ে থাকা ব্যাপক দুর্নীতি পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। 

তিনি আরো বলেন, আর আফিমের ভয়াবহ কালোবাজার পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে বলে মনে হয়েছে।

ব্রিটিশ এমপি স্বীকার করেন যে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ১৯৭০-এর দশকের পর এমন তুলনামূলক শান্তি আর কখনো দেখেনি।  তিনি বলেন, 'জনাকীর্ণ রাস্তাগুলোতে  মানবজীবনের হাসোজ্জল  ছোঁয়া দেখা যায়, প্রত্যেকেই তাদের ব্যবসা করছে। তারা চেকপয়েন্ট আর অব্যাহত সহিংসতা থেকে মুক্তভাবেই তা করছে। লন্ডনে আমাদের যত পুলিশ দেখা যায়, তালেবান সদস্যকে তার চেয়ে বেশি দেখা যায় না।'

তবে এই এমপি নারী ও মেয়েদের শিক্ষা, সরকারি চাকরি ইত্যাদি ব্যাপারে পশ্চাদপদ বিধিনিষেধের সমালোচনা করেন। তবে ব্রিটিশ ও পাশ্চাত্যের অন্যান্য সরকার আলোচনা করে এর সমাধানের চেষ্টা করতে পারে।

তিনি আফগান সরকারের ব্যাপারে অবস্থান নতুন করে বিবেচনা করার জন্য পাশ্চাত্যের সরকারগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি অবিলম্বে কাবুলে দূতাবাস খোলার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান।

সূত্র : মিডল ইস্ট মনিটর