শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অবশেষে নিলামে উঠেছে ম্যান্ডেলার কারাকক্ষের চাবি

মোহাম্মদ খাইরুল আমিন • 26 ডিসেম্বর 2021, 10:46 দুপুর • 357 বার পঠিত
অবশেষে নিলামে উঠেছে ম্যান্ডেলার কারাকক্ষের চাবি

বর্ণবাদ-বিরোধী আন্দোলনের মহানায়ক ও দক্ষিণ আফ্রিকার প্রভাবশালী প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা রোবেন দ্বীপের যে কারাকক্ষে বন্দী ছিলেন, সেটির চাবি নিলামে উঠছে। তবে এই নিলাম বন্ধের দাবি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার রবেন দ্বীপে ২৭ বছর জেল খেটেছেন। আগামী ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গার্নসিস অকশন হাউসের মাধ্যমে চাবিটি বিক্রি করার কথা আছে। বিক্রেতা ক্রিস্টো ব্র্যান্ড ম্যান্ডেলার কারারক্ষী ছিলেন।
এ নিয়ে আপত্তি জানিয়ে দক্ষিণ আফ্রিকার সংস্কৃতিমন্ত্রী নাথি মেথওয়া বলেছেন, সরকারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ নিলামের আয়োজন করা হয়েছে।