অবশেষে ফাইজারের টিকা ঢাকায় পৌঁছালো
অনলাইন নিউজ পোর্টাল
•
01 জুন 2021, 12:51 রাত
•
782 বার পঠিত
অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর ফাইজারের ১ লাখ ৬০০ ডোজ টিকার চালান ঢাকায় এসেছে। সোমবার (৩১ মে) রাত সোয়া ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকার চালান পৌঁছায়।
এর আগে রোববার (৩০ মে) ফাইজারের টিকার চালান নিয়ে চলে দিনভর নাটকীয়তা। দফায় দফায় বদলায় ফাইজারের টিকা আসার দিনক্ষণ। নানা বিভ্রান্তির পর শেষ পর্যন্ত রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়, রোববার (৩০ মে) নয়, সোমবার (৩১ মে) রাতে ঢাকায় আসবে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের ১ লাখ ৬শ’ ডোজ টিকা।