শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অবশেষে ২৩ শর্তে আ. লীগ-বিএনপি অনুমতি পেল সমাবেশের

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 27 জুলাই 2023, 08:15 রাত • 224 বার পঠিত
অবশেষে ২৩ শর্তে আ. লীগ-বিএনপি অনুমতি পেল সমাবেশের

অবশেষে আওয়ামী লীগের তিন সংগঠন এবং বিএনপি অনুমতি পেল মহাসমাবেশর। ডিএমপি জানিয়েছেন, ২৩ শর্তে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে।

বায়তুল মোকাররম গেটে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে আওয়ামী লীগকে এবং নয়পল্টনে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বিএনপিকে।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই ) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

এসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আশুরার চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ডিএমপি দুটি রাজনৈতিক দলের প্রতি সম্মান জানিয়ে সমাবেশের অনুমতি দিয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। তবে ২৩টি শর্ত সাপেক্ষে।

আজকে সমাবেশ না করায় ডিএমপি কমিশনার দুই দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সমাবেশকে ঘিরে কোনো হুমকি নেই।

তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বড় দুই দলের কর্মসূচি থাকায়। সমাবেশকে ঘিরে মোতায়েন থাকবে পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার।