শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অবৈধ স্থাপনা ভেঙে উন্মুক্ত করা হল চলাচলের রাস্তা

অনলাইন নিউজ পোর্টাল • 07 জানুয়ারী 2021, 05:16 বিকাল • 93 বার পঠিত
অবৈধ স্থাপনা ভেঙে উন্মুক্ত করা হল চলাচলের রাস্তা

ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকার একটি রাস্তার উপর অবৈধভাবে নির্মিত অবকাঠামো ভেঙে দিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এ অভিযান পরিচালনা করেন।  

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালিয়ে ওই এলাকায় বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার নির্মিত ৬ ফুট রাস্তা উদ্ধার করা হয়েছে।এর ফলে ভেঙে ফেলা অবকাঠামোর অপরপাশে অবস্থিত প্রায় ১০টি পরিবারের যাতায়াতের রাস্তা উন্মুক্ত হলো।

অভিযানকালে মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নগর পরিকল্পনাবিদ মানস কুমার বিশ্বাসসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।